বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও অনিশ্চিত গিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না ভারতের ওপেনার শুভমান গিলের। সারা বছর উড়ন্ত ফর্মে থাকা এই ব্যাটার এখন ভুগছেন ডেঙ্গুজ্বরে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ তো মিস করেছেন। আগামী ১৪ অক্টোবর গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান মহারণেও অনিশ্চিত এ ওপেনার।

চলতি বছরটা স্বপ্নের মতো কাটছিল তার। আন্তর্জাতিক ক্রিকেট, কী আইপিএল যেখানেই খেলতে নামছেন সেখানেই রানের বন্যা বইয়ে দিচ্ছিলেন গিল। বিশ্বকাপের বছরে এমন অসাধারণ ফর্মে থাকা গিলকে নিয়ে তাই বড় স্বপ্ন বুনতে শুরু করেন সবাই। ঘরের মাঠের বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে যাচ্ছিলেন শুভমান গিল। কিন্তু কপালে না থাকলে কি আর কোনো কিছু পাওয়া যায়? বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন তিনি। ফলে বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে খেলা হয়নি তার।

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে দেখা যায়নি তাকে। পরে আফগানিস্তান ম্যাচের জন্য দল দিল্লি চলে গেলেও চেন্নাইতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে যান গিল। মাঝে হাসপাতালেও যেতে হয় তাকে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এখন সরাসরি ভারতের তৃতীয় ম্যাচের ভেন্যু আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিবেন গিল। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ১৪ অক্টোবর মাঠে গড়াবে মহাগুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু দলের সঙ্গে যোগ দিলেও পাকিস্তানের বিপক্ষে গিল খেলবেন কিনা তা নিয়ে এখনো শঙ্কা।

সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গিল বেশ ভালো অবস্থায় আছেন এবং চেন্নাই থেকে আহমেদাবাদের উদ্দেশে যাত্রা করতে যাচ্ছেন। তাকে ট্রেনিং সেশন করানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তার পুনর্বাসন দারুণভাবে হচ্ছে; কিন্তু পাকিস্তানের বিপক্ষে সে খেলতে পারবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

গিলের অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংসের উদ্বোধনীতে দেখা যাচ্ছে ঈশান কিষাণকে। ২০২৩ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক শুভমান গিল। ৭২.৩৫ গড়ে এক হাজার ২৩০ রান করেছেন এই ব্যাটার। স্ট্রাইক রেটটাও দুর্দান্ত, ১০৫.০৩! সর্বশেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি এবং একটি ফিফটি হাঁকিয়েছেন গিল।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit