বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

১০ বছরের প্রেম: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২২৩ Time View

ডেস্ক নিউজ : ১০ বছরের প্রেম। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি। অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন প্রেমিকা। মাদারীপুরের শিবচরের এ ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আলোড়ন। 

ওই তরুণীর অভিযোগ— ২০১৩ সালে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন তিনি। এ সময় ইজিবাইকের অপর যাত্রী শিরুয়াইল ইউনিয়নের শোলাপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মোবাইল নাম্বার নেন শহিদুল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক দফা ঘোরাঘুরি করেন তারা। বিষয়টি তরুণী ও শহিদুলের পরিবারের মাঝে জানাজানি হয়। তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ২০১৮ সালে দেশের বাইরে চলে যান শহিদুল। 

সম্প্রতি দেশে ফিরে রাজধানী ঢাকায় প্রথমে দুজনের মধ্যে দেখা হয়। পরে তারা নিজ নিজ গ্রামের বাড়ি চলে আসেন। সপ্তাহখানেক আগে শহিদুলের বিয়ে ঠিক হওয়ার খবর এলাকায় প্রকাশ পায়। এই খবরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশনে ওই তরুণী। প্রেমিকার অনশন বিষয়টি এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। মুখ খুলতে নারাজ এলাকাবাসীও। ন্যায়বিচার চেয়ে থানায় লিখিত দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এদিকে প্রেমিকা বাড়িতে অনশনের খবরে শহিদুল তার রুমে তালা মেরে গা ঢাকা দিয়েছেন। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম খান। তিনি বলেন, ছেলের সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে মেয়েটি। মেয়েটি যাতে ন্যায়বিচার পায়, এ জন্য শিবচর থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit