বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

‘তালগাছ’ রোহিতকে টপকে যাবেন কে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি দেওয়া তালগাছ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন তার দখলে। এই রেকর্ড ভাঙার মতো তার আশপাশেও আপাতত কেউ নেই। তার রেকর্ড ভাঙতে হলে মনে হয় ক্রিস গেইলকেই আবার ক্রিকেটে ফিরতে হবে।

অনেক দিন পর চেনা ছন্দে ফিরে আফগানিস্তানকে ধসিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই সাথে ছাড়িয়ে গেছেন ক্যারিবিয়ান দানবখ্যাত ক্রিস গেইলকেও।

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভেঙে দেন রোহিত। গেইলের ৫৫৩ ছক্কা ছাড়িয়ে গেছেন তিনি। রেকর্ড ভাঙার পরও আরও দুটি ছক্কা হাঁকান রোহিত।

৮৪ বলে ১৩১ রানের দারুণ ইনিংসে মোট ১৬টি বাউন্ডারিও হাঁকান রোহিত।

২২ বছর ছোঁয়া ক্যারিয়ারে ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা হাঁকিয়েছেন গেইল। আর ৪৭৩ ইনিংসেই তাকে টপকে যান রোহিত। বিশ্বকাপে দ্রুততম হাজার রানের রেকর্ডও গড়েছেন ভারতীয় ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত মোট ৫৫৬টি ছক্কা মেরেছেন। যার মধ্যে টেস্টে ৭৭টি, ওয়ানডেতে ২৯৭ ও টি-টোয়েন্টিতে ১৮২টি। গেইল ও রোহিত ছাড়া আর কোনো ব্যাটার পাঁচশ’র বেশি ছক্কা হাঁকাতে পারেননি। চারশর বেশি ছক্কা আছে শুধু শহিদ আফ্রিদির। তিনি ক্যারিয়ারে ৪৭৬ টি ছক্কা হাঁকিয়েছেন।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit