বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

৪ লাখ ৭৩ হাজার সেনা নিয়ে গাজা আক্রমণে ইসরাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাসের সামরিক ও শাসনক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রতিশ্রুতি দেন। 

ইসরাইলি বাহিনী ইতোমধ্যেই তার ৬০০ যুদ্ধবিমান ও ৩০০টি রকেট লঞ্চার ব্যবহার করে গাজা উপত্যকায় নিরলসভাবে আঘাত হেনেছে। হামলায় এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। টিআরটি ওয়ার্ল্ড।

ইসরাইলের সামরিক শক্তি হামাস যোদ্ধাদের চেয়ে অনেক বেশি। দেশটির কাছে বর্তমানে প্রায় ১০ হাজার রকেট রয়েছে যা গোপনে তৈরি করা হয়েছিল। 

ইসরাইলের প্রধান সামরিক মুখপাত্র বলেছেন, এক লাখ ৭৩ হাজার সক্রিয় ইসরাইলি সেনাসহ অতিরিক্ত তিন লাখ রিজার্ভ সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরাইলি বিমানবাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা গত ২০ ঘণ্টায় গাজায় ১০ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় দুই হাজার অস্ত্র এবং এক হাজার টনেরও বেশি বোমা ফেলেছে।

ইসরাইল তার পালটা আক্রমণ শুরু করার পর থেকে শিশুসহ শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি ছিটমহলের উত্তর-পূর্ব কোণে অবস্থিত বেইত হ্যানউন শহরের বেশির ভাগ অংশকে ধ্বংস করে দিয়েছে। 

মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরাইলি যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার এবং আর্টিলারি কামানের শত শত হামলায় ৮৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ৭০০ জন। বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ৮৭ হাজার ৫১৮ জন। 

এরই মধ্যে সোমবার ইসরাইল গাজা উপত্যকায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহের ওপর নিষেধাজ্ঞাসহ সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এতে গাজায় ভয়ানক মানবিক বিপর্যয় নেমে এসেছে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit