বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

অমর্ত্য সেনের মৃত্যুর খবর সঠিক নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনমারা গেছেন বলে যে খবর প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তার মেয়ে নন্দনা দেব সেন। মঙ্গলবার তিনি বলেন, মিডিয়ায় আমার বাবার মৃত্যু নিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। তিনি মারা যাননি। বেঁচে আছেন। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন টুইটের (এক্স) বরাত দিয়ে অমর্ত্য সেনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। পরে মেয়ে নন্দনা তা নাকচ করেছেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

নন্দনা সেন আনন্দবাজারকে বলেন, আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit