বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

মাহমুদউল্লাহর পরিবর্তে নেমে ৩২ বলে ১৪ রানে ফেরেন মেহেদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বিতর্ক এড়াতেই হয়তো নেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। কারণ বিশ্বকাপের আগের মাসে হওয়া এশিয়া কাপেও রাখা হয়নি রিয়াদকে। এশিয়া কাপে তাকে না রাখায় অনেক সামালোচনা হয়।

তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে না রাখলে সমালোচনা তুলনামূলক বেশি হতো, সে কারণে হয়তো রিয়াদকে বিশ্বকাপে নেওয়া। কিন্তু দলে যেহেতু তাকে নেয়াই হলো তাহলে কেনো এক ম্যাচে ভালো করে না দেখেই, ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তাকে রাখা হলো না। উত্তরটা হয়তো সাকিব-হাথুরু ভালো বলতে পারবেন। 

কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে আজ ইংল্যান্ড ম্যাচে যাকে রাখা হলো তার অতীত পারফরম্যান্স সত্যিই কি রিয়াদের চেয়ে বেটার। নাকি তিনি রিয়াদের চেয়ে ব্যাটে-বলে বেশি কার্যকরী।

মাঠের পারফরম্যান্স যদি দেখি-বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে আফগানদের ১৫৬ রানে গুঁড়িয়ে দিয়ে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়। সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে মাত্র ১ ওভার বোলিং করান অধিনায়ক সাকিব। এক ওভারে ৭ রান খরচ করেন তিনি।

সেই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১৫৭ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে নামার আগেই দলের জয় নিশ্চিত হয়। যে কারণে ব্যাটিংয়ে তার নামা হয়নি। 

সাধারণত দল জিতলে পরের ম্যাচে উইনিংকম্বিনেশন ভাঙ্গা হয় না। কিন্তু বাংলাদেশ দল আফগান ম্যাচে জয়ের পরও আজ ইংল্যান্ডের বিপক্ষে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ তারকাকে। তার পরিবর্তে দলে রাখা হয় শেখ মেহেদিকে।

তরুণ এই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে খেলতে নেমে শুরু থেকেই নার্ভাস ছিলেন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাই মনে হয়েছে! ইংলিশ বোলারদের সামনে কাঁপাকাঁপি করতে করতে শেষ পর্যন্ত ৩২ বলে এক চারে মাত্র ১৪ রান করে ফেরেন মেহেদি। অবশ্য ব্যাটিংয়ে নেমেই তার সাজঘরে ফেরার কথা ছিল। কিন্তু ভাগ্যিস ক্যাচ তুলে দিয়ে লাইফ পান। এমন আনকোড়া একজন ব্যাটসম্যানকে খেলানো হলো মাহুমদউল্লাহ রিয়াদের পরিবর্তে।

এখানে টিম ম্যানেজমেন্টের কি পরিকল্পনা ছিল তা হয়তো সাকিব-হাথুরুই ভালো বলতে পারবেন। কিন্তু ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আপনি যদি অভিজ্ঞ ক্রিকেটারদের ড্রেসিংরুমে বসিয়ে রাখেন তাহলে তাদের কেন বিশ্বকাপে নেওয়া হলো? লোক দেখানো জন্য, নাকি সমালোচনা এড়ানোর জন্য!

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit