বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরাইলে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরাইলে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশের এয়ারলাইন্স। ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তেলআবিবে বন্ধ থাকবে আন্তর্জাতিক এয়ারলাইন্সের এসব ফ্লাইট।

কয়েক দশকের মধ্যে গত শনিবার হামাস আকস্মিকভাবে ইসরাইলে হামলা চালায়। ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালানোর পাশাপাশি সুপরিকল্পিতভাবে স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে।

তারা কয়েক ঘণ্টা ইসরাইলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখে। অভিযানে বেশ কিছু ইসরাইলি নিহত হয়। কিছু ইসরাইলি নাগরিককে জিম্মি করে গাজায়ও নিয়ে যায় ফিলিস্তিনি বন্দুকধারীরা। ইসরাইল এর পাল্টা জবাবে গাজায় বিমান হামলা শুরু করায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেলটা এয়ারলাইন্স জানিয়েছে, তারা ইসরাইলের রাজধানী তেল আবিবে সরাসরি ফ্লাইট বাতিল করছে।

এই তিন এয়ারলাইন্স সাধারণত, নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন ডিসি এবং মায়ামি থেকে সরাসরি ইসরাইলে ফ্লাইট পরিচালনা করে। রোববার তারা জানায় পরিস্থিতি উপযুক্ত না হওয়া পর্যন্ত তারা এই পরিষেবা বন্ধ রাখবে।

ডেল্টার প্রতিনিধিরাও জানিয়েছে, তারা এ সপ্তাহে ফ্লাইট বাতিল করেছে এবং শিডিউলে প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষও এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট শুরু করার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে।

ইউরোপ এবং এশিয়ার কয়েকটি এয়ারলাইন্সও একইভাবে ইসরাইলে ফ্লাইট বন্ধ করেছে। ইউরোপের জার্মান এয়ারলাইন্স লুফথানসা, এয়ার ফ্রান্স এবং হাঙ্গেরির উইজ এয়ার তেল আবিবের গুরিওন বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করছে। যুক্তরাজ্যের ইজিজেট বলেছে, তারা রোববার এবং সোমবার তেল আবিবে ফ্লাইট বন্ধ রেখেছে। আগামী কয়েকদিনের মধ্যে ফ্লাইটের সময় ঠিক করা হবে।

চীন এবং ইসরাইলের মধ্যে চলাচলকারী একমাত্র এয়ারলাইন্স হাইনান সোমবার সাংহাই এবং তেলআবিবের মধ্যকার ফ্লাইট বাতিল করেছে। ক্যাথাই প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হংকং এবং তেলআবিবের মধ্যে চলাচল করে। ক্যাথাই প্যাসিফিক মঙ্গলবার হংকং থেকে আসা এবং যাওয়ার ফ্লাইট বাতিল করেছে। 

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী ইনচেওন এবং ইসরাইলের রাজধানী তেলআবিবের মধ্যে চলাচল করে কোরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট। সোমবার তারাও ফ্লাইট বাতিল করেছে। ভবিষ্যতে তাদের ফ্লাইট অনিয়মিত হতে পারে বলেও জানিয়েছে তারা। 

তেলআবিবে যাওয়া এবং আসার ফ্লাইট বন্ধ করেছে ভারতের এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সও। এয়ারলাইন্সটির মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। ফ্লাইট ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। এয়ারলাইন্সগুলো কেবল ইসরাইলে ফ্লাইট বন্ধই করেনি বরং ইসরাইলের আকাশসীমাও এড়িয়ে চলবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit