বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

লিটনের অফফর্ম নিয়ে আশার বাণী শোনালেন হেরাথ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮২ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই হাসছে না বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাসের ব্যাট।  সব শেষ ১০ ইনিংসে লিটন যথাক্রমে করেছেন ২১, ৩৫, ২৬, ১৩, ৫৩*, ১৬, ১৫, ০, ৬ ও ১৩ রান। আর বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬১ রানের ইনিংস খেলেন লিটন। তবে মূলপর্বে আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছেন মাত্র ১৩ রান।

বড় আসরে ওপেনারের এমন হালে অনেকের কপালেই চিন্তার ভাঁজ। তবে হেরাথ শুনিয়েছেন আশার বাণী। তিনি বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, আপনারা কী বোঝাতে চাইছেন, লিটন দাস। … সবারই এ রকম বাজে সময় যেতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘আমি নিশ্চিত যে লিটন খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। ব্যাটিংয়ে আমাদের ভালো জুটি দরকার। এটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই, ভালো জুটি গড়তে হবে এবং এটা করার পর আমাদের বড় স্কোর করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit