বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

ফিলিস্তিনি ভেবে নিজেদের ৪ সেনাকে উড়িয়ে দিলো ইসরাইল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড রোববার (৮ অক্টোবর) এ তথ্য জানায়। আর সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এদিকে পাল্টা হামলার মধ্যেই গাজা উপত্যকায় ‘সর্বাত্মক অবরোধ’ ঘোষণা করেছে ইসরাইল।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৯ অক্টোবর) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত এই অবরোধের ঘোষণা দেন। তিনি বলেছেন, ‘গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।’ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাসসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে। আমরা মানবপশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের তথ্যমতে, গাজার বাসিন্দাদের প্রায় ৮০ শতাংশ আন্তর্জাতিক ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল। প্রতিদিনকার খাদ্যসহায়তার ওপর নির্ভর করে বেঁচে থাকেন সেখানকার প্রায় ১০ লাখ মানুষ। 

গাজায় ইসরাইলি বাহিনীর তীব্র হামলার মধ্যেও ইসরাইলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস। তাদের ঠেকাতে বেগ পেতে হচ্ছে ইসরাইলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ)। এরইমধ্যে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন আট শতাধিক মানুষ। আহত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১০ ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৭৫০ জন আহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit