বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ‘জার্ভো’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর চলছে। রোববার টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। 

এদিন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে দৌড়ে মাঠে ঢুকে বিরাট কোহলির পাশে গিয়ে দাঁড়ান ড্যানিয়েল জার্ভিস। ‘জার্ভো’ মাঠে ঢুকে কোহলির কাছাকাছি যাওয়ার সাথে সাথে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের বাকি সব ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে।

আইসিসির এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা এই ধরনের ঘটনা যেকোনও মূল্যে ঠেকাতে চাই। এটা নিয়ে আমরা গুরুত্বের সাথে কাজ করছি।’

জার্ভিস একের পর এক মাঠে ঢোকার মতো ঘটনা ঘটিয়ে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। বিভিন্ন সময়ে তিনি মাঠে ঢুকে ইউটিউবে সেই ভিডিও দিয়ে লিখেছেন, ‘সাকসেস’।

জার্ভিসের ইউটিউব চ্যানেলে ১ লাখ ৮০ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে। সেখানে তিনি বিভিন্ন খেলায় মাঠে ঢুকে পড়ার ভিডিও আপলোড করেছেন।

শুধু ক্রিকেট না, আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের খেলাতেও তিনি মাঠে ঢুকে পড়েছিলেন। ২০২১ সালে ইংল্যান্ড-ভারতের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে জার্ভো নামধারী এই ব্যক্তি মাঠে ঢুকে জনি বেয়ারস্টোর দিকে তেড়ে যান, সেই ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit