শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল-হামাস সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এ হুঁশিয়ারি দিল সংগঠনটি।

এর আগে, হামাস হামলা শুরুর একদিন পর রোববার ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরাইল।

লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, তারা মাউন্ট ডভ অঞ্চলে ইসরাইলের তিনটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

গত শনিবার থেকে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন প্রায় আটশ জন। আর গাজায় ইসরাইলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit