শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেন- কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম, শরৎচন্দ্র রায়, আব্দুল বারী,মতিউর রহমান,আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক আবুল কালাম আজাদ, সহসম্পাদক রফিকুল ইসলাম সুজন, প্রধান শিক্ষক সেলিমা সিদ্দিকা, সহ-শিক্ষা অফিসার ঘনশ্যাম, ডিগ্রি কলেজ প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পি, সমাজসেবা অফিসার আব্দুর রহিম,ফায়ার ব্রিগেড স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচা-কেনা, তাসজুয়া ও মোবাইল  জুয়ার বিষয় তুলে ধরেন। তারা বিশেষত আসন্ন দুর্গাপুজাকে কেন্দ্র করে পুজামন্ডপসহ বিভিন্ন স্থানে গন্ডগোল সৃষ্টি ও নাশকতার আশংকা প্রকাশ করেন। এজন্য তারা পুলিশ প্রশাসন সহ সকলকে সজাগ থাকার আহবান জানান। ওসি তার বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া দমনে পুলিশের টহল তৎপরতা অব্যাহত আছে মর্মে উল্লেখ করেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন। এ অবস্থা ঠিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit