শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে গেল অটো,ঘটনাস্থলেই নিহত চালক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২২৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে বলোরাম (৫৫) নামের এক  অটোচালক নিহত হয়েছে। এসময় অটোতে থাকা এক যাত্রী আহত হয়েছে।রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত অটো চালক বলোরাম পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানান, বামনেরবাসা বাজার থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটো চলক বলোরাম। অটোটি চাকলার হাট হলমোড়ে পৌছালে একটি কুকুর দৌড়ে এসে অটোর সাথে ধাক্কা লেগে অটোটি উল্টে যায়। এ সময় চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং  মাথায় আঘাতপ্রাপ্ত অটো চালক ঘটনাস্থলেই মারা যায়।পরে আশপাশের লোকজন দ্রুত উল্টে যাওয়া অটো সড়িয়ে নিয়ে তাকে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনানুগ সকল ব্যবস্তা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit