বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প

থানকুনি পাতা খেলে কী স্মৃতিশক্তি বাড়ে?

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তবে প্রশ্ন হচ্ছে থানকুনি পাতা খেলে আদৌ কি স্মৃতিশক্তি বাড়ে? হেলথলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, থানকুনি পাতায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট। আর এটি খেলে রক্তে অক্সিডেন্টের প্রবাহ বাড়ে। তা ছাড়া অক্সিজেন প্রবাহ বাড়লে মস্তিষ্ক কার্যকারিতা ফিরে পায়। থানকুনি পাতা আমাশয়, পেটের পীড়া ও চর্মরোগের ক্ষেত্রেও কার্যকরী। 

চলুন জেনে নিই থানকুনি পাতা খেলে আদৌ স্মৃতিশক্তি বাড়ে কি না–  

 
জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক
২০১৬ সালের এক গবেষণায় তিনটি গ্রুপ করা হয়। পরে একজন প্রতিদিন ১০০০ মিলিগ্রাম থানকুনি পাতার রস পান করত, একজন প্রতিদিন ৭৫০ মিলিগ্রাম ও তৃতীয়জন প্রতিদিন ৩ মিলিগ্রাম। এর পর দেখা গেছে থানকুনি পাতার রস নিয়মিত পানে তাদের সামগ্রিক জ্ঞানের উন্নতিতে প্রভাব ফেলেছে।
 
আলঝেইমার
থানকুনি পাতায় স্মৃতিশক্তি এবং স্নায়ুর কার্যকারিতা বাড়ানোর ক্ষমতা রয়েছে, যা আলঝেইমার রোগের চিকিৎসায় সম্ভাবনা দেখা দেয়।
 
উদ্বেগ ও মানসিক চাপ কমায়
২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, ঘুমের অভাবে উদ্বেগ, অক্সিডেটিভ ক্ষতি এবং নিউরোইনফ্লেমেশন হতে পারে। তাই ঘুমানোর আগে আপনি যদি থানকুনি পাতার রস নিয়মিত পান করেন তাহলে মানসিক উদ্বেগ কম অনুভব করবেন।
 
বিষণ্নতানাশক
মস্তিষ্কের কার্যকারিতার ওপর থানকুনি পাতার ইতিবাচক প্রভাব এটিকে কার্যকর বিষণ্নতানাশকও করে তুলতে পারে। নিয়মিত এই পাতার রস পান করলে স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্নতা হ্রাস পায়।
 
রক্ত সঞ্চালন উন্নত করে
২০০১ সালের এক গবেষণায় দেখা গেছে, থানকুনি পাতার রস নিয়মিত খেলে গোড়ালি ফুলে যাওয়া, শরীরে রক্ত চলাচলের সমস্যা কমাতে পারে।
 
অনিদ্রা কমায়
থানকুনি পাতা অনিদ্রার চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে। অনেকে এই ভেষজটিকে অনিদ্রা এবং অন্যান্য ঘুমের ব্যাধিগুলোর চিকিৎকসার জন্য ওষুধের নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit