বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

নিতম্বে আঘাত অ্যাম্বার হার্ডের, হাঁটছেন ক্রাচে ভর দিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ Time View

বিনোদন ডেস্ক : বার্ষিক নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের প্রশিক্ষণ নিতে গিয়ে নিতম্বে আঘাত পান হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এখনো পুরোপুরি সেড়ে উঠেননি অভিনেত্রী। হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়েই। স্পেনের মাদ্রিদে একটি খেলার মাঠ পরিদর্শনের সময় ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রীকে তার ডান হাতে একটি কালো ক্রাচ ধরে হাঁটতে দেখা গেছে। সঙ্গে ছিল তার মেয়ে। মাঠে হার্ডকে একটি কালো টপ এবং সাদা রঙের প্যান্ট পরিহিত দেখা গেছে।

পেজ সিক্স অনুসারে, হার্ডের বোন হুইটনি হেনরিকেজ মাঠে হার্ড এবং তার বাচ্চার সাথে যোগ দিয়েছিলেন। অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, ক্রাচ হাঁতেই হাঁটাচলা করেছেন অভিনেত্রী। বাচ্চাকে কোলে নেওয়ার সময় এবং উঠাবসা করার সময় ক্রাচের উপরে নির্ভর করতে হচ্ছে তাকে। গত মাসে আঘাত পাওয়ার পর অ্যাম্বারকে দুটি ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে। এখন এক ক্রাচেই নির্ভর করতে হচ্ছে অভিনেত্রীকে। অনুমান করা যাচ্ছে, আঘাত আগের চেয়ে অনেকটাই সেড়ে উঠেছে অভিনেত্রীর। তবে আঘাত পুরোপুরি না সাড়লেও অ্যাম্বারকে মাঠে নিজের মেয়ের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে দেখা গেছে।

খুব শিগগিরই পর্দায় দেখা যাবে অ্যাম্বার হার্ডকে। ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে অভিনেত্রীর সিনেমা ‘ইন দ্য ফায়ার’। প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে বহুল আলোচিত মানহানির মামলায় হারার পর ‘ইন দ্য ফায়ার’ দিয়ে হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড। এরপর ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ দেখা যাবে অভিনেত্রীকে যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit