শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

অনির্বাণের জন্মদিনে তাকে চুমু খেতে চান জয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২০২ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের নতুন সিনেমা ‘দশম অবতার’। কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি মুক্তির পর আলোচনায় ছিল জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। চুমু নিয়ে এত কাণ্ড, কিন্তু এতে বিচলিত নন জয়া। বহুল আলোচিত সেই চুমুর দৃশ্য নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দুজনেই। জানান, আগেও চুমু খেয়েছেন তারা।

এদিকে আজ অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে অনির্বাণকে চুমু খেতে চান জয়া। গণমাধ্যমকে জয়া বলেন, ‘অনির্বাণকে জন্মদিনের উপহার? জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেব…আর কী দিয়ে মানুষকে খুশি করা যায়…মানে, মন থেকে চুমু খাব…দেখানোর জন্য নয় কিন্তু।’

চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করলে জয়া বলেন, আমরা আগেও চুমু খেয়েছি। এমনকি আমার আর ওর (অনির্বাণ) প্রথম দৃশ্যই ছিল চুমুর। এ সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার। জয়া যোগ করেন, আমি বসে আছি (ঈগলের চোখ-এর শুটিংয়ে)। হঠাৎ একটা নতুন ছেলে (সেটা ছিল অনির্বাণের প্রথম সিনেমা) এসে চুমু খেয়ে গেল। সঞ্চালকের পরের প্রশ্ন ছিল, এবারের চুমুর কটা টেক?। জয়া ও অনির্বাণ দুজনেই আঙুল তুলে বলেন, ‘একটা’। উপস্থাপন তখন ফোড়ন কাটেন, ‘পারফেকশন এতটা, তার মানে।’ কথা শুনে হেসে ওঠেন জয়া।

এদিকে অনির্বাণ সম্পর্কে জয়া জানান, তিনি নাকি অনেক প্রেশার নেন। অভিনেত্রীর ভাষ্যমতে―তার কাছে উপায় থাকলে অনির্বাণের হাত ধরে টেনে বের করে আনতেন ও বলতেন, অত ভেব না। তার মতে, অনির্বাণ এমন একজন মানুষ যার জীবন সম্পর্কে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। জীবনকে অন্য চোখে দেখেন অনির্বাণ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit