শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ছোট্ট মেয়েকে ঘরে রেখে নতুন ছবির শুটিংয়ে আলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : রকি অউর রানি কি প্রেম কাহানির পর ফের একবার করণ জোহরের সঙ্গে ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। যদিও এই ছবির পরিচালক ভাসান বালা, তবে প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন ছবির শুটিং করেছিলেন আলিয়া। রাহার জন্মের পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র তুম ক্যায়া মিলে গানের শুটিং করেছিলেন। কিন্তু পূর্ণদৈর্ঘ্যের ছবির শুটিং এই প্রথম। বৃহস্পতিবার থেকে ‘জিগরা’র শুটিং শুরু করলেন আলিয়া ভাট।

‘জিগরা’ প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন। যৌথ প্রযোজক আলিয়া স্বয়ং। ছবির সেট থেকে প্রথম দিনের বেশ কিছু ঝলক শেয়ার করেন আলিয়া। প্রথম ছবিতে ভ্যানিটি ভ্যানের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন নায়িকা। অন্য ছবিতে মেকআপের ফাঁকে হালকা মেজাজে পাওয়া গেল অভিনেত্রীকে। প্রথম দিন বোনের ছবির সেটে হাজির ছিলেন শাহিন ভাট।

ছবির ক্যাপশনে আলিয়া লেখেন— ‘আর শুটিং শুরু হলো….আমাদের জিগরা-কে প্রাণবন্ত হয়ে উঠবার প্রথম দিন… সঙ্গে থাকুন, আমরা আমাদের হৃদয়ের টুকরোকেই হাজির করব আপনাদের সামনে। অনেক আশা রয়েছে, দারুণ একটা জার্নির অপেক্ষায়’। 

বক্স অফিসে আলিয়ার শেষ ছবি ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। করণের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জার্নি শুরু করেছিলেন আলিয়া। ১১ বছর পর করণের সহপ্রযোজক তিনি। যদিও প্রযোজক হিসেবে আলিয়ার পথচলা শুরু হয়েছে আগেই। নায়িকার ইটারন্যাল সানসাইন প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে নেটফ্লিক্সের ছবি ‘ডার্লিংস’।

 

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit