শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সুশান্তকে মাদক সরবরাহ: ৩ বছর পর মুখ খুললেন রিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে ২০২০ সালের জুন মাসে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। তার মৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। অভিনেতা কি আত্মহত্যা করেছেন? নাকি তার মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? 

তদন্ত এগোতে থাকলে অভিনেতার মৃত্যুর সঙ্গে মাদকচক্রের যোগ সন্দেহে গ্রেফতার করা হয় তার তৎকালীন প্রেমিকা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। প্রায় এক মাস জেলে ছিলেন রিয়া। তিনিই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সম্প্রতি এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন রিয়া। পাশপাশি জানালেন, প্রতিটা দিন তিনি মিস করেন সুশান্তকে।

ওই সাক্ষাৎকারে রিয়া দাবি করেন, তিনি পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম মানতে নারাজ। পাশাপাশি মাদক প্রসঙ্গে বলেন, ‘আমি আসলে মাদক নিয়ে কথা বলতে চাই না। এমনকি এনসিবি নিয়ে কোনো কথা বলতে চাই না। এ বিষয়টি নিয়ে কথা বলাটা এবার বন্ধ হোক।’

সুশান্তের মৃত্যুর পর যে পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে হয়েছে, সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটা সময় ছিল যেখানেই যেতাম, মনে হতো লোকে যেন আমাকে করুণা করছে। যখন নতুন লোকেদের সঙ্গে কথা বলি, মনে হয় যেন তাদের মনের কথা শুনতে পাচ্ছি। মাঝে মাঝে লোকজন আমার দিকে তাকায়, ভাবে আমিই অপরাধী।’ 

তবে সুশান্তের মৃত্যু তার ব্যক্তিগত ক্ষতের জায়গা বলেই জানিয়েছেন এই নায়িকা।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit