সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কিছুদিন কষ্ট করে রাতে কাজ করুন: স্থানীয় সরকারমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ওয়েবসাইটের সার্ভার জটিলতা প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সার্ভার ডাউনের বিষয়টি আমি শুনেছি। ওয়ার্কিং আউয়ারে কাজ করতে অসুবিধা হয়। আপনারা কিছুদিন একটু কষ্ট করে রাতে কাজ করুন। অফ টাইমে কাজ করলে অসুবিধা হবে না।’

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সার্ভার সমস্যার অভিযোগ আমাদের কাছে আসছে। শিগগিরই সভা করে এ সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

সকাল ১০টায় শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, নিবন্ধনের ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না। এর প্রমাণ আমি, আমার কাউন্সিলর ও সাধারণ মানুষ। এজন্য মানুষের গালি খেতে হচ্ছে আমাদের। যে পরিমাণ গালি খাচ্ছি এই ভার কেউ নিতে পারবে না।

ডিএনসিসি মেয়র বলেন, প্রতিদিন বহু মানুষ আমাদের কাছে তাদের ভোগান্তির কথা জানাচ্ছে। এখানে বললেন সার্ভার নাকি ঠিকঠাক কাজ করছে। যেটা সত্য সেটা বলতে হবে। গালি খেতে হচ্ছে আমাদের। পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকার চেষ্টা করলেও হচ্ছে না। আমরা কেন বদনাম নেব। আপনারা না পারলে আমাদের ক্ষমতা দিন, আমরা করবো। সেটিও করবেন না, আমরা গালি খাবো সেটি হবে না। তিনি আরও বলেন, যেটির ওপরে সরকারের ইমেজ নির্ভর করছে সেখানে এমন অব্যবস্থাপনা কেন থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit