মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর)  বিকেলে তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম।নিহতদের পরিবার সূত্রে জানা যায় , শুক্রবার বিকেলে নিজ বাড়িতে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসেছেন। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit