রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

গ্রামে অনেক মেয়ের জীবনেই এমন ঘটনা আছে: পূজা চেরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : গ্রামের এক কিশোরীর নায়িকা হওয়ার স্বপ্ন, সেই কারণে ঢাকায় আসে। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। ‘লিপস্টিক’ সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা পূজা চেরি ‘নাকফুল’ ও ‘মাসুদ রানা’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন।

পূজা চেরি বলেন, শুটিং শেষপর্যায়ে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এ সিনেমার কাজ শেষ। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। আমার অভিনীত বুচি চরিত্রটি ঠিক তেমনই।  নায়িকা আরও বলেন, চরিত্রটি সত্যিই দারুণ। আমরা যারা এ সিনেমায় কাজ করছি তারা সবাই মন দিয়ে কাজ করেছি। মুক্তি পেলে সবাই সেটা বুঝতে পারবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit