শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চোখ ভালো রাখবে যে ৫ খাবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মানবদেহের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। নানা কারণে মানুষের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তবে প্রাকৃতিক কিছু খাবার চোখের সুরক্ষার জন্য কার্যকরী। যেগুলো নিয়ম মেনে গ্রহণ করলে চোখের জন্য ডাক্তার দেখাতে হবে না- একথা বলাই যায়।

ডিম
ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি। এটি খুব পুষ্টিকরও। ডিমের কুসুমে থাকে ভিটামিন এ, জিঙ্ক, জিক্সানথিন এবং লুটেইন। এই উপাদানগুলো চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

গাজর
গাজরের ভিটামিন ও বিটা ক্যারোটিন চোখের পক্ষে দারুণ কার্যকরী। তাই খাদ্য তালিকায় নিয়মিত গাজর রাখতে পারেন।

আমন্ড
আমন্ড বাদাম ভিটামিন ই-তে ভরপুর। চোখে ছানি পড়ার মতো বয়সজনিত সমস্যা প্রতিরোধে এটি দারুণ সহায়ক। শুধু চোখের জন্য উপকারী তা নয়, আমন্ড বাদাম স্বাস্থ্যের জন্য আরও অনেক ক্ষেত্রে উপকারী।

কমলা লেবু
কমলা লেবু ভিটামিন সি-তে ভরপুর। এটিও চোখ ভালো রাখতে সাহায্য করে। চোখের রক্তনালী সুস্থ রাখে। ছানি প্রতিরোধ করতে সহায়তা করে কমলা।

স্যামন
এই বিশেষ ধরনের মাছ বাঙালি খুব একটা খায় না। তবে এর মধ্যে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড; যা চোখের রেটিনার স্বাস্থ্যের জন্য ভাল। ড্রাই আই-এর মতো অসুখ সারাতেও এটি কার্যকরী।

কেল
এই সবজি অনেকটা ব্রোকোলির মতো। অনেকে একে পাতাকপি বলেন। তবে বাঙালির পাতে এই কেল-ও এখনও তেমন জনপ্রিয় নয়। গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল এবং অন্য অনেক রকম পুষ্টি উপাদানে ভরপুর এই সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা চোখের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। চোখের কিছু গুরুতর অসুখ প্রতিরোধেও এটি সক্ষম।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit