রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সকালে চিড়া খেলে কী হয়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আগের রাতে ভারী খাবার খেয়ে পেটে গণ্ডগোল হয়েছে? সকালে কিছু খেতে ইচ্ছে করছে না। পেট ভার লাগছে? এমনটা হলে সকালের নাশতায় রাখতে পারেন দই-চিড়া। এতে পেট ঠান্ডা থাকবে। কেননা ওট্‌স, কর্নফ্লেক্স, পাউরুটি উপকারি হলেও এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। আর যাদের ফাইবার খেলে সমস্যা হয় তারা সহজেই খেথে পারেন চিড়া। এতে থাকা ফাইবার সহজপাচ্য। শিশু থেকে বয়স্ক— সবাই এই খাবার খেতে পারেন। চলুন জেনে নিই কেন সকালের নাশতায় চিড়া খাবেন-

যেভাবে খাবেন
চিড়া আপনাকে রান্না করে খেতে হবে না। এটি শুধুমাত্র পানিতে ধুয়ে ফেলতে হয়। পরে এর সঙ্গে দই, দুধ, চিনি, গুড় যোগ করতে হয়। এ ছাড়া কলাও যোগ করে আপনি এটি খেতে পারেন।
 
হজম করা সহজ
চিড়া সহজে হজম হয়। এটি সহজপাচ্য। দিনের প্রথম খাবার হিসাবে দই খেলে এটি দীর্ঘ সময় আপনাকে পূর্ণ রাখে। এ ছাড়া এটি আপনাকে তাৎক্ষণিক শক্তি দেয়।
 
ফাইবার সমৃদ্ধ
অ-প্রক্রিয়াজাত চ্যাপ্টা চাল ফাইবার উপাদানে সমৃদ্ধ যা হজম প্রক্রিয়াকে আরও মসৃণ করে এবং অন্ত্রকে সুস্থ রাখে।
 
ক্যালোরি কম
যারা সকালের নাশতায় উচ্চ শক্তি কিন্তু কম ক্যালোরি চান তাদের জন্য এটি যথার্থ খাবার। বিশেষজ্ঞদের মতে, এক বাটি দই-চিড়াতে মাত্র ৩০০ ক্যালোরি রয়েছে।
 
পেট খারাপ সেরে যায়
চিড়া পেট খারাপ থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করে। হালকা এবং সহজপাচ্য, চিড়া হজম প্রক্রিয়াকে প্রশমিত করে এবং অন্ত্রকে শীতল করে।
 
আয়রন সমৃদ্ধ
চিড়াতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। সাধারণত গর্ভবতী নারীদের চিড়া খাওয়া উচিত। কেননা চিড়া গর্ভকালীন রক্তস্বল্পতার উচ্চ ঝুঁকি হ্রাস করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit