সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

ভারতের অর্থনীতিতে যোগ হতে পারে ২.৪ বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় সমর্থকদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে থাকে ক্রিকেট। একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম সংস্করণের এবার এককভাবে আয়োজক ভারত। বিশাল ভারতবর্ষের ৯টি রাজ্যে অনুষ্ঠিত হবে খেলা। তাই সমর্থকদের উচ্ছ্বাসেরও শেষ নেই। বিশেষ করে রোহিত শর্মাদের খেলা যেসব প্রদেশে হবে, তাদের খুশি যেন বাধভাঙা। যা ভূমিকা রাখছে আর্থিক খাতেও।

ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি শুধু বিশ্বের সেরা ক্রিকেটারদের এক মঞ্চেই নিয়ে আসছে না। এই বিশ্বকাপ থেকে ভারতের অর্থনীতিতে যোগ হতে পারে ২.৪ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ব্যাংক অব বরোদার অর্থনীতিবিদরা এমনটি মনে করছেন। তারা জানিয়েছেন, ১০ দলকে নিয়ে আয়োজিত বিশ্বকাপ থেকে ভারত আয় করতে পারে ২০০ বিলিয়ন রুপি।

অর্থনীতিবিদ জাহ্নবী প্রভাকর এবং অদিতি গুপ্তা তাদের লেখায় উল্লেখ করেছেন, বিশ্বকাপে স্বাগতিকরা ছাড়াও অন্যান্য দেশের ভক্তরা তাদের প্রিয় দল সমর্থন দিতেই ছুটে আসবেন ভারতে। এটি নিঃসন্দেহে ভ্রমণ এবং আতিথেয়তা খাতে ভালো পরিমাণ অর্থ যোগ করবে।

অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০১৯ বিশ্বকাপের চেয়ে এবার টেলিভিশন ও স্ট্রিমিং উভয় প্ল্যাটফর্মে ভারতীয় দর্শক ৫৫২ মিলিয়নেরও বেশি হবে। টিভি স্বত্ব ও পৃষ্ঠপোষক থেকে ১০ হাজার ৫০০ কোটি থেকে ১২ হাজার কোটি রুপি পর্যন্ত বিশাল রাজস্ব আদায় হতে পারে।

ভারতীয় সমর্থকরা যেহেতু ক্রিকেট উন্মাদনায় ডুবে থাকেন, তাই খেলা মানেই এখানে উৎসব। প্রভাকর ও গুপ্তা তাই মনে করে এই সময়ে ‘ব্যবসায়িক পণ্যের আবেগপূর্ণ ক্রয়’ বৃদ্ধি পেতে পারে। অর্থনীতিবিদদের মতে অক্টোবর ও নভেম্বরে মূল্যস্ফীতি ০.১৫ শতাংশ থেকে ০.২৫ শতাংশের মধ্যে বাড়তে পারে। বিমানের টিকিট ও হোটেল কক্ষেল দাম ইতোমধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit