বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

ফের মা হওয়ার খবর ছড়াতেই আনুশকাকে নিয়ে নতুন গুঞ্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডে জোর চর্চা চলছে অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে। তিনি নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, তিন মাসের অন্ত্বঃসত্ত্বা অভিনেত্রী। মেয়ে ভামিকার বয়স দু’বছর। তার খেলার সঙ্গী আসছে নাকি।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় কোহলি-আনুশকাকে। সে সময় কোহলি নিজে ফটোগ্রাফারদের ছবি না ছাপার অনুরোধ করেন। 

পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই খবর ধীরে ধীরে রটেছে। এই ঘটনার পর মুহূর্তেই নতুন জল্পনা শুরু বলিপাড়ায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা?

নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিও। যে সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। আনুশকা বলেছিলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।”

যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরেও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও।

ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন নায়িকা। জানা গেছে, কোহলি-আনুশকা দম্পতি আগের বারের মতোই এই খুশির খবর ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু দেরিতে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা যায় অভিনেত্রীকে। ক্যামেরা থেকে নিজের অন্তঃসত্ত্বা দশা আড়ালে রাখতেই কি পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার?

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit