বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

তিন মহাদেশের ৬ দেশে হবে শতবর্ষীয় ফুটবল বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ১৯৩০ সালে প্রথমবার শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ। সেবার দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ ফুটবলের। ১৩-৩০ জুলাই বসেছিল এই বিশ্বকাপের আসর। উরুগুয়ের শহর মন্টেভিডিওতে আয়োজন করা হয়েছিল এই বিশ্বকাপের।

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে সেই বিশ্বকাপের শততম বর্ষ হতে চলেছে। আর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের পক্ষ থেকে নানা স্পেশাল ভাবনা ভাবা হয়েছে এই ২০৩০ বিশ্বকাপ নিয়ে। যার অংশ হিসেবেই আয়োজক দেশের ক্ষেত্রে এই বিশ্বকাপেই আনা হচ্ছে অভিনবত্ব।

তিন মহাদেশের ছয়টি দেশে আয়োজন করা হবে সেই বিশ্বকাপ, যা ফিফার ইতিহাসে এটা প্রথমবার হতে চলেছে। যদিও এই বিশ্বকাপের অফিসিয়াল আয়োজক যৌথভাবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। পাশাপাশি শতবর্ষ উদযাপন করতে কয়েকটি ম্যাচ খেলা হবে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিাতেও।

তিন মহাদেশের ছয় দেশে আয়োজিত হবে শতবর্ষীয় ফুটবল বিশ্বকাপ। স্পেন, পর্তুগাল এবং মরক্কোর পাশাপাশি বিশ্বকাপের ম্যাচ খেলা হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও। লাতিন আমেরিকার এই তিন দেশ অবশ্য শুধু শুরুর তিনটি ম্যাচই আয়োজন করবে। এই দেশগুলো নিজেদের প্রথম ম্যাচগুলো খেলবে নিজেদের দেশেই। মূলত বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে অভিনব উপায়ে লাতিন আমেরিকায় ফেরানো হচ্ছে বিশ্বকাপকে। ১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে শুরু হয়েছিল বিশ্বকাপের আসর।। আগামী বছর ফিফার কংগ্রেসে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই পৃথিবীতে ফিফা ফুটবলের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করছে। ২০৩০ বিশ্বকাপ সেই ঘটনার সেলিব্রেশন করতে চলেছে। বিশ্ব ফুটবলের প্রতিনিধিত্বকারী ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ পালনের বিষয়ে ঐকমত হয়েছে। 

ইনফান্তিনো জানিয়েছেন, ‘২০৩০ সালে আমাদের বিশ্বকাপ গোটা বিশ্বে এক অনন্য পদচিহ্ন রাখবে। তিনটি মহাদেশ-আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা, ছয়টি দেশ-আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়েতে হবে এই বিশ্বকাপ।’

উল্লেখ্য, এর ঠিক পরেই বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় সৌদি আরব। এই সময় ফিফার তরফে এটিও নিশ্চিত করা হয়েছে যে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে শুধু এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দেশগুলোকেই বিবেচনা করা হবে। ফলে আশা করা হচ্ছে ২০৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে পারে সৌদি আরব।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit