বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

জামাই এসেছে পাকিস্তান থেকে খুশি ভারতীয় শ্বশুর-শাশুড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল এখন ভারতে। পাকিস্তানের পেসার হাসান আলীর শ্বশুরবাড়ি ভারতের হরিয়ানায়। জামাই ভারতে আসায় তার সঙ্গে দেখা করতে তর সইছে না শ্বশুর-শাশুড়ির। মেয়ে-জামাইয়ের পাশাপাশি একমাত্র নাতনিকে দেখার জন্য উদ্গ্রীব তারা। হরিয়ানার নুহ জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী লিয়াকত খানের মেয়ে সামিয়ার সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয় হাসানের। দুবাইয়ে হয় বিয়ের অনুষ্ঠান। এরপর থেকে পাকিস্তানে থাকেন সামিয়া। মেয়ের সঙ্গে একবারই দেখা হয়েছিল মায়ের। কিন্তু বাবা সেই দেশে যেতে পারেননি। এতদিন পর মেয়ে, জামাই, নাতনিকে দেখবেন লিয়াকত।

আহমেদাবাদে ১৪ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেখানেই দেখা করতে যাবেন তারা। লিয়াকত বলেন, ‘২০২১ সালে সামিয়ার মেয়ে হওয়ার সময় আমার স্ত্রী ওর ওখানে গিয়েছিল। আমি যেতে পারিনি। মেয়ে-জামাইকে চার বছর দেখিনি। নাতনিকে এই প্রথম দেখব। আশা করছি, ওদের সঙ্গে দেখা করতে কোনো সমস্যা হবে না।’

মেয়ের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারের বিয়ে হওয়ায় কোনো দুঃখ নেই লিয়াকতের। কে কী বলল, এ নিয়ে মাথা ঘামান না তিনি। লিয়াকত বলেন, ‘আমার মেয়ে শিক্ষিত। নিজের ভালো ও বোঝে। আর পেছনে কে কী বলল, এ নিয়ে মাথা ঘামাই না। আমার মেয়ে খুশি থাকলেই আমরা খুশি। পাকিস্তানে আমাদের অনেক আত্মীয় আছে। হাসান খুব ভালো ছেলে। আমরা খুশি।’

জামাই পাকিস্তানের হলেও ভারত-পাক ম্যাচে অবশ্য নিজের দেশকেই সমর্থন করবেন লিয়াকত। তিনি বলেন, ‘আমি সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিনদের খেলা দেখেছি। কিন্তু আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। এবারও আমরাই জিতব।’ পাকিস্তানের বিশ্বকাপের দল ঘোষণার সময় হতাশ হয়েছিলেন লিয়াকত। কারণ, প্রাথমিক দলে হাসান ছিলেন না। আরেক পেসার নাসিম শাহ চোট পাওয়ায় শেষ মুহূর্তে হাসানকে দলে নেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit