সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

একই সঙ্গে সুসংবাদ ও দুঃসংবাদ দিলেন নির্মাতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ Time View

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জাব উই মেট’। ইমতিয়াজ আলীর সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যায় কারিনা কাপুর ও শহিদ কাপুরকে। জনপ্রিয় এই সিনেমা মুক্তির ১৬ বছর পেরিয়েছে। এত দিন ‘জাব উই মেট’ ভক্তদেরও অপেক্ষা বেড়েছে রুপালি পর্দায় এ সিনেমার সিক্যুয়েলের জন্য।

তাই সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন নির্মাতা। ইমতিয়াজ আলী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘জাব উই মেট’-এর সিকুয়েল হচ্ছে না। কারণ, এখন পর্যন্ত এর সিক্যুয়েল তৈরি করার মতো কোনো গল্প পাইনি। এমন দুঃসংবাদ দেয়ার পরই একটি সুসংবাদও দেন ইমতিয়াজ। জানান, তার পরবর্তী সিনেমা ‘চামকিলা’। এ সিনেমায় পরিণীতি চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জকে দেখা যাবে। ভারতের দুই বিখ্যাত পাঞ্জাবি গায়ক অমরজোত কৌর ও অমর সিং চামকিলাকে ঘিরে এ সিনেমার কাহিনি এগিয়ে যাবে।
 
পাঞ্জাবের কিংবদন্তি সংগীতশিল্পীর সত্য গল্পের ওপর ভিত্তি করে তৈরি করার খবরে ভক্তদের সিনেমাটি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমায় দেখা যাবে আট দশকের সময়কে। ওই সময় সংগীতে খ্যাতি অর্জন করেছিলেন অমর সিং চামকিলা। ২৭ বছর বয়সে তাকে প্রকাশ্যে গুলি করে ঝাঁজরা করে দেয়া হয় শরীর। হত্যার সে সত্য কাহিনিকে ফুটিয়ে তুলতে  সিনেমায় প্রধান চরিত্র অমর সিং চামকিলার ভূমিকায় অভিনয় করবেন দিলজিৎ আর গায়কের স্ত্রী অমরজোটের চরিত্রে দেখা যাবে বলি নায়িকা পরিণীতি চোপড়াকে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit