রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শরীর নয়, অভিনয় দিয়ে মন জয় করতে চান এশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় করতে এসে অনেকের মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এশা গুপ্তকেও। এক দশকের ক্যারিয়ারে দু’বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অভিনেত্রী। ছবির শুটিং সেটেই তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছিলেন ছবির সহপ্রযোজক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান অভিনেত্রী নিজেই।

প্রযোজকের নাম উল্লেখ না করেন অভিনেত্রী বলেন, ‘ছবির কাজ তখন প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। সেসময় ছবির সহপ্রযোজক বলেন, ‘আমি যদি ছবির বদলে তাকে কোনো সুবিধা না দিতে পারি, তাহলে আমাকে ছবিতে নিয়ে লাভ কী!’ এই কথা শুনে আমি শুধু অবাকই হইনি, খানিকটা মুষড়েও পড়েছিলাম।’

শরীর নয়, অভিনয় দিয়ে মন জয় করতে চান এশা

তখন নিজেকেই নিজে প্রশ্ন করেছিলাম, শরীরী আবেদন ছাড়া কি আমার কোনো অভিনয় গুণ নেই? শিল্পী হতেই যখন ইন্ডাস্ট্রিতে পা রেখেছি, তখন অভিনয় দিয়েই সবার মন জয় করব, অন্য কোনো উপায়ে নয়। তাই অর্ধেক কাজ করার পরও সেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আরও একবার মুম্বাইয়ের বাইরে শুটিংয়ে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।সেসময় কৌশল খাটিয়ে যৌন হেনস্তার হাত থেকে নিজেকে রক্ষা করেছিলাম। তাই কাস্টিং কাউচ নিয়ে এখন আর মুখ বুজে থাকার পক্ষে নই।’

শরীর নয়, অভিনয় দিয়ে মন জয় করতে চান এশা

২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর জান্নাত ২ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit