সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

‘মা তোমাকে ভালোবাসি, আমরা মরতে যাচ্ছি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চারদিকে আগুন। মাঝখানে আটকে আছেন ২৮ বছরের এক নারী। বের হওয়ার পথ নেই। সাহায্যের জন্যও কোথাও কেউ নেই। মৃত্যু যেন চোখের সামনে। 

এমন সময় তার মাকে একটি ভয়েস মেসেজ পাঠান ওই নারী। তিনি বলেন, মা তোমাকে ভালোবাসি। আমরা মরতে যাচ্ছি। 

রোববার স্পেনে একটি জন্মদিনের পার্টিতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পার্টিতে অগ্নিকাণ্ডে ১৩ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, একটি পরিবারের প্রায় সবাই মারা গেছেন। 

স্পেনের মার্সিয়া শহরের ‘ফন্ডা মিলাগ্রোস’ নামক নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ওই ক্লাবসহ তিনটি ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা নেভাতে কাজ করছেন দমকলকর্মীরা। একটি কক্ষে এখনো টেবিলে সাজানো আছে মদের বোতল। ঠিক কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।

মার্সিয়ার মেয়র বলেছেন, এ অগ্নিকাণ্ডের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তবে তাকে যথাযথ বিচারের আওতায় আনা হবে। 

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit