বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ইমরান-কুরেশিকে ৪ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তোশাখানা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এবার আরও বিপাকে পড়লেন তিনি। সাইফার মামলায় (গোপন কূটনৈতিক নথি) অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি বিশেষ আদালত আগামী ৪ অক্টোবর কারাবন্দি ইমরান খান এবং পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে তলব করেছেন।

এফআইএ চার্জশিটে বলেছে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালতকে তাদের বিরুদ্ধে বিচার পরিচালনা করতে এবং মামলায় সাজা দেওয়ার জন্য অনুরোধ করেছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, পিটিআইয়ের সাবেক মহাসচিব আসাদ উমরের নাম অভিযুক্তদের তালিকায় যোগ করা হয়নি। এদিকে, মামলায় ইমরান খানের সাবেক মুখ্য সচিব আজম খানের নাম ‘শক্তিশালী সাক্ষী’ হিসেবে রয়েছেন।

এফআইএ চার্জশিটের সঙ্গে ১৬১ এবং ১৬৪ ধারার অধীনে রেকর্ড করা আজমের বিবৃতিও সংযুক্ত করেছে। পিটিআই প্রধান নিজের কাছে সাইফার রেখেছিলেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তার অপব্যবহার করেছিলেন। সাইফারের একটি অনুলিপি ছিল কিন্তু ইমরান তা ফেরত দেননি। এফআইএ ১৬১ ধারার অধীনে তাদের বক্তব্য রেকর্ড করার পর চার্জশিটের সঙ্গে ২৮ জন সাক্ষীর একটি তালিকা আদালতে জমা দিয়েছে।

সূত্র আরও জানায়, সাক্ষীদের তালিকায় সাবেক পররাষ্ট্র সচিব আসাদ মজিদ, সোহেল মেহমুদ এবং তৎকালীন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফয়সাল নিয়াজ তিরমিজির নামও যুক্ত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর, বিশেষ আদালত সাইফার মামলায় পিটিআই চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের জামিন খারিজ করে ১০ অক্টোবর পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত।

তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের নিম্ন আদালত। যদিও নিম্ন আদালতের সাজার ওপর স্থগিতাদেশ দিয়ে তাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে সাইফার মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন ইমরান খান ও শাহ মহম্মদ কুরেশি। এবার এফআইএর চার্জশিটের প্রেক্ষিতে ইমরানের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার।

সাইফার মামলা কী?

গত বছর ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগে সরব হয়েছিলেন তিনি। তারপর সে বিষয়ের একটি নথি তিনি গত বছরের এপ্রিলে প্রকাশ্য জনসভায় দেখিয়ে বলেন, ‘এটা বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ।’ এই ঘটনার প্রেক্ষিতেই ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ইমরান গোপন কূটনৈতিক নথি প্রকাশ্যে এনেছেন বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন পিটিআই চেয়ারম্যান।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit