মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ফোর্বসের শীর্ষ ১০ ধনী ক্রীড়াবিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : পুঁজিতান্ত্রিক অর্থনীতি দুহাত ভরে উপার্জনের উপলক্ষ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের। আন্তর্জাতিক তারকা খ্যাতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাব কাঠামো, মাঠের বাইরে পণ্যের বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম, এনডোর্সমেন্ট, শুভেচ্ছা দূত, আরও কত কী! পয়সার ঝনঝনানিতে তারকা ক্রীড়াবিদদের প্রতিবছর মেপে থাকে ফোর্বস ম্যাগাজিন। সম্প্রতি তারা প্রকাশ করেছে ২০২৩ সালের শীর্ষ ১০ ধনী ক্রীড়াবিদের তালিকা।

১০

কেভিন ডুরান্ট

বাস্কেটবল খেলোয়াড়, বয়স: ৩৪

মোট সম্পদ: ৮৯. ১ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: যুক্তরাষ্ট্র

এনবিএর সেরা খেলোয়াড়দের একজন ডুরান্ট সম্প্রতি নাইকির সঙ্গে আজীবন চুক্তি সম্পন্ন করা তৃতীয় খেলোয়াড়। এর আগে প্রতিষ্ঠানটি মাইকেল জর্ডান এবং লেব্রন জেমস এর মতো কিংবদন্তির সঙ্গেই শুধু আজীবন চুক্তি করেছিলো। ফোর্বসের ২০২৩ এর তালিকার দশম স্থানে আছেন কেভিন ডুরান্ট।

০৯

রজার ফেদেরার

টেনিস খেলোয়াড়, বয়স: ৪১

মোট সম্পদ: ৯৫.১ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: সুইজারল্যান্ড

পছন্দের র‌্যাকেটটি তুলে রেখেছেন, নিয়েছেন অবসর। তবে এতোবছর ধরে ভক্তদের মনের খোরাক জোগানো রজার ফেদেরারের তারকাখ্যাতিতে ভাটা পড়েনি। ডজনের বেশি এনডোর্সমেন্ট এবং নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকেই অধিকাংশ উপার্জন হয়ে থাকে তার। রজার ফেদেরার আছেন তালিকার নয় নম্বরে।

০৮

স্টিফেন কারি

বাস্কেটবল খেলোয়াড়, বয়স: ৩৫

মোট সম্পদ: ১০০.৪ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: যুক্তরাষ্ট্র

এই বছর প্রথমবারের মতো নিজের আয়ের হিসাবে ১০০ মিলিয়নের গণ্ডি পেরোলেন এনবিএর তারকা বাস্কেটবল খেলোয়াড়। গত জুনে চতুর্থবারের মতো এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন। ফোর্বসের এই তালিকার অষ্টম অবস্থানটি স্টিফেন কারির।

০৭

ফিল মিকেলসন

গলফ খেলোয়াড়, বয়স: ৫২

মোট সম্পদ: ১০৬ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: যুক্তরাষ্ট্র

গত বছর ফিল মিকেলসন ছুঁয়েছেন অনন্য এক কীর্তি। ক্যারিয়ারজুড়ে আয় করেছেন এক বিলিয়ন মার্কিন ডলার। গলফ কোর্সেই অধিকাংশ সময় ব্যয় করেন এখনো। ফিল মিকেলসন আছেন ফোর্বসের এই তালিকার সপ্তম অবস্থানে।

০৬

ডাস্টিন জনসন

গলফ খেলোয়াড়, বয়স: ৩৮

মোট সম্পদ: ১০৭ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: যুক্তরাষ্ট্র

এলআইভি গলফ খেলা প্রথম তারকা হলেন ডাস্টিন জনসন। ২০২২ সালটাও কাটিয়েছেন দুর্দান্ত। প্রাইজমানি জিতেছেন ৩৫.৬ মিলিয়ন ডলারের। এই বছর ফোর্বসের তালিকার সেরা ১০ এ জায়গা করে চমকে দিয়েছেন ডাস্টিন জনসন। আছেন ষষ্ঠ অবস্থানে।

০৫

ক্যানেলো আলভারেজ

বক্সিং খেলোয়াড়, বয়স: ৩২

মোট সম্পদ: ১১০ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: মেক্সিকো

এনডোর্সমেন্ট থেকে আয় খুব একটা করেন না। তবে প্রতিবারই বক্সিং রিং এ নামলে মিলিয়নের উপরে ডলার উপার্জন করেন ক্যানেলো আলভারেজ। ব্লকবাস্টার লড়াইয়ের ক্ষেত্রে সেই সীমাও ছাড়িয়ে যান। এভাবেই ফুলে ফেঁপে উঠেছে ক্যানেলো আলভারেজের পকেট। তিনি আছেন তালিকার পঞ্চম অবস্থানে।

০৪

লেব্রন জেমস

বাস্কেটবল খেলোয়াড়, বয়স: ৩৮

মোট সম্পদ: ১১৯.৫ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: যুক্তরাষ্ট্র

লেব্রন জেমস এর ব্যাপারে একটা বিষয় তার ভক্তরা হয়তো জানেন না! উদ্যোক্তা হিসেবে জেমসের ব্যবসায়িক মস্তিষ্ক খুবই তুখোড়। এনবিএ তে লস অ্যাঞ্জেলেস লেকার্সের এই কিংবদন্তি বিনিয়োগ করেছেন ক্রীড়া, পুষ্টি, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে। ফোর্বসের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন তিনি।

০৩

কিলিয়ান এমবাপ্পে

ফুটবল খেলোয়াড়, বয়স: ২৪

মোট সম্পদ: ১২০ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: ফ্রান্স

এ বছর প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ফরাসি তারকা ফুটবলার। আর প্রথমবারেই ধনী ক্রীড়াবিদদের মধ্যে সেরা তিন এ অবস্থান এমবাপ্পের। আর্জেন্টিনার কাছে ২০২২ বিশ্বকাপের ফাইনাল হেরে না গেলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততেন ২৫ না পেরোনো ফ্রান্সের এই স্ট্রাইকার। ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে আছেন তালিকার তিনে।

০২

লিওনেল মেসি

ফুটবল খেলোয়াড়, বয়স: ৩৫

মোট সম্পদ: ১৩০ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: আর্জেন্টিনা

লিওনেল মেসি, ফুটবল বিশ্বের সেরা কিংবদন্তিদের একজন। অ্যাডিডাস, বাডউইজার, পেপসিকোর মতো প্রতিষ্ঠানের সাথে এনডোর্সমেন্টের লম্বা তালিকা, ব্যবসায়ী বিনিয়োগ- সব মিলিয়ে বরাবরই ফোর্বসের এই তালিকায় তার জায়গা নিশ্চিত থাকে। এবার আছেন দ্বিতীয় অবস্থানে।

০১

ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল খেলোয়াড়, বয়স: ৩৮

মোট সম্পদ: ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার

দেশ: পর্তুগাল

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি শেষ করে জানুয়ারিতে অখ্যাত সৌদি প্রো লিগে আল নাসর ক্লাবের সাথে যুক্ত হওয়ার ঘটনা দিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে যাওয়ার ঘটনায় ভক্তদের মনে কষ্ট জমলেও মোটা অঙ্কের চুক্তি ও পারিশ্রমিকের বেলায় তাঁক লাগিয়ে দিয়েছেন। এছাড়া নানা ধরনের বিনিয়োগ ও এনডোর্সমেন্টের সুবাদে ফোর্বসের সেরা ১০ ধনী ক্রীড়াবিদের তালিকার শীর্ষস্থানটি দখলে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit