মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সোমবার (০২ অক্টোবর) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা উচ্চ বিদ্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়র হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে মানব কল্যান পরিষদের স্কুল ফ্যাসিলেটর অনিতা রায়ের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নাহার শাহজাদী, উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক দ্বিনেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক শিল্পী আক্তার, মানব কল্যান পরিষদের ফিল্ড ফ্যাসিলেটর গীতা সেন প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) বলেন, আমাদের সমাজে এখনো কিছু মানুষ কন্যাশিশুকে বোঝা মনে করে। অথচ কন্যা সন্তানের উপর বিশেষ গুরুত্বদিলে তারা দেশের জন্য সু-নাগরিক হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে অফিসার হয়ে দেশের মুখ উজ্জল করতে পারে। শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নাহার শাহজাদী।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit