রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচ হলেও হেলাফেলার কিছু নেই; বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন টাইগাররা। একটি জয় অনেক আত্মবিশ্বাস জাগিয়ে তোলে ক্রিকেটারদের মধ্যে, হোক সেটি প্রস্তুতি ম্যাচ। 

যদিও প্রথম প্রস্তুতি ম্যাচের আগে শঙ্কা হিসেবে দেখা দিয়েছিল সাকিবের ইনজুরি। তবে পরে জানা যায়, এই ইনজুরি খুব বড় নয়। তার প্রথম ম্যাচ খেলতে না পারার যে গুঞ্জন, সেটাও সঠিক নয়। সাকিব খেলবেন বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচে।

তবে ভক্তদের জিজ্ঞাসা, দলীয় অধিনায়ক সাকিব আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন কিনা? ইংলিশ অধিনায়ক জস বাটলারের সঙ্গে কে টস করতে নামেন, সেটা দেখার পরই বোঝা যাবে আসলে তিনি খেলছেন কিনা। যদিও আগেই শোনা গেছে যে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না সাকিব।

এদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে হালকা চোটে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যদিও তা খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে না। তবু সব মিলিয়ে দলের মধ্যে হালকা ইনজুরির আভাস রয়েছে।

অন্যদিকে আজ বৃষ্টির শঙ্কাও রয়েছে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে এই মাঠে ভেস্তে গেছে ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি ম্যাচ। আজও কী তেমনটা হবে? বৃষ্টির পূর্বাভাস থাকায় সে শঙ্কাও তৈরি হয়েছে।

গত দুদিন অবিরাম বর্ষণ হয়েছে গুয়াহাটিতে। ঢাকায় যেমন কয়েক দিন আগে অচল হয়ে গিয়েছিল, তেমনি গুয়াহাটি শহরকেও বৃষ্টিতে ভেসে যেতে দেখেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তেমনটাই জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলছিলেন, ‘মনে হওয়া স্বাভাবিক ছিল যে আমরা বোধহয় ঢাকাতেই আছি। বৃষ্টিতে রাস্তা পানির নিচে চলে গিয়েছিল।’

যদিও গতকাল থেকে গুয়াহাটিতে রোদ উঠেছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে গিয়েছিলেন। অনুশীলন করেছেন চার ক্রিকেটার— মাহমুদ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যথাসাধ্য বিশ্রাম এবং ফিট থাকার চেষ্টা করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ আজ থেকে ঠিক আট দিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং প্রস্তুতি ম্যাচটি প্রস্তুতির মতোই সারতে চান টাইগাররা। স্বাভাবিক কারণেই কেমন হতে পারে আজকের ম্যাচ, সেদিকে নজর থাকছে সবার।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit