বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : ২০১২ সালে ‘জান্নাত-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এশা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বলিউডে এশা কাজ পেলেও তার যাত্রা মসৃণ ছিল না। তাকে প্রতিনিয়তই পড়তে হয়েছে নানান ঝামেলায়। এ সম্পর্কে ভারতীয় এক গণমাধ্যমে এশা জানান, তিনি দুইবার কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। এর মধ্যে একটি সিনেমার সহ-প্রযোজক তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন।

সিনেমার অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর তাকে বলা হয়, যদি নায়িকা হিসেবে এশার কাছ থেকে কোনো সুবিধা না নিতে পারে, তবে তাকে নিয়ে সেই প্রযোজকের লাভটা কী! এমন মন্তব্যের পর এশা গুপ্তা আর ওই সিনেমাটি করেননি। কিন্তু তাতেই বাধে বিপত্তি! এই ঘটনার পর অনেক সিনেমা থেকেই বাদ পড়তে থাকেন অভিনেত্রী।

এছাড়া একটি সিনেমার আউটডোর শুটিং করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছিলেন বলে জানান অভিনেত্রী। এশা বলেন, ‘দুজন লোক ছিলেন, যারা আমাকে সমস্যায় ফেলতে চাইছিলেন। আমি বিপদ বুঝতে পেরে ফন্দি আঁটি। জানিয়ে দিই, আমি একা ঘুমাবো না, মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে থাকবেন।’ এভাবেই সে যাত্রায় নিজেকে বাঁচিয়েছিলেন বলে জানিয়েছেন এশা গুপ্তা।
 
অভিনেত্রী আরও জানান, তিনি কোনো ফিল্মি পরিবার থেকে বা বিখ্যাত পরিবার থেকে বলিউডে আসেননি। সেকারণে প্রায়ই তাকে ইন্ডাস্ট্রিতে সমস্যায় পড়তে হয়েছে। নতুন কোনো সিনেমায় কাজ পেতেও সমস্যা হয়। এশার কথায়, তারকা সন্তানদের সাধারণত এধরনের সমস্যায় পড়তে হয় না। লোকজন জানেন তারকা সন্তানদের এধরনের প্রস্তাব দিলে বিপদে পড়তে হবে। তাই স্টার কিড না হওয়ায় বলিউড ইন্ডাস্ট্রিতে অকারণেই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ তারকাদের। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit