সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

চন্দ্রযানের মতো যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কও চাঁদে যাবে: জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘সেলিব্রেটিং কালার অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ‘আজ একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে, আমাদের (ভারত ও যুক্তরাষ্ট্র) সম্পর্ক সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। আমরা এই সম্পর্ককে একটি ভিন্ন মাত্রায়, একটি ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া জি-২০ এর সাফল্য আসত না বলেও জানান এস জয়শঙ্কর। বলেন, ‘সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আয়োজকরা এর জন্য প্রশংসা পায়, এটা যুক্তিসঙ্গত। কিন্তু জি-২০ এর সব সদস্যরা এর সাফল্যের জন্য কাজ না করলে জোটটি একত্রিত হতে পারত না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবদানকে আমি বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই।’ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আন্তরিক সম্পর্ক দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ককেও অনন্য করে তুলেছে বলে জানান এস জয়শঙ্কর।
 
তিনি বলেন,এক দেশ অন্য দেশের সঙ্গে ব্যবসা করে, একে অপরের সঙ্গে রাজনীতি করে, তাদের সামরিক সম্পর্কও রয়েছে। আছে সাংস্কৃতিক বিনিময়ও। কিন্তু যখন দুটি দেশের মধ্যে গভীর মানবিক বন্ধন থাকে, তখন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটিই আজ আমাদের সম্পর্কের মূল বৈশিষ্ট্য।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit