বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বাংলাদেশ সেমিতে যেতে পারবে না বলে সমালোচনার মুখে চোপড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলছেন, বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে না। এমন মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। 

আকাশ চোপড়া বলেন, এ দল নিয়ে বাংলাদেশ কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই (সেমিতে) করতে পারে, মিরাকলই হবে।

আকাশ চোপড়া আরও বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দুইজন ভালো মানের অলরাউন্ডার (মিরাজ ও সাকিব) আছে। সত্যি কথা যদি বলি, সবকিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়।’

তিনি যোগ করেন- ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’

আকাশ চোপড়ার এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে লিখেছেন- ‘আকাশ চোপড়াকে বাংলাদেশের নির্বাচক বানিয়ে দেওয়া হোক।’ কেউবা বলেছেন, ‘নিজের চরকায় তেল দিন, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ভাবুন।’

একজন লিখেছেন- ‘ভারত এত ভালো দল, গত এক দশকে কয়টি ট্রফি জিতেছে?’ আরেকজনের মন্তব্য- ‘অথচ এই বাংলাদেশই কদিন আগে ভারতকে হারিয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit