শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
‎‎লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি ‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে এাণ সামগ্রী বিতরণ। ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের প্রতিষ্ঠানে গড়ার আহ্বান ডা. জুবাইদার ধেয়ে আসছে ভয়ংকর সুপার এল নিনো, ক্ষতি ঠেকাতে বিজ্ঞানীদের নতুন পরিকল্পনা হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, সরানো হলো ৬ লাখের বেশি মানুষ

রোজ কফি খাওয়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শহুরে জীবনে পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয়। কফি যেমন শরীর চাঙা করে তোলে। এটির স্বাদ, গন্ধ এবং উপকারিতার কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়। কফি খেলে শরীরে শক্তি মেলে, এটি কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। তাই কাজে বসে ঘুম পেলে অনেকেই কফি খেয়ে নেন।

কফি কি

কফি বীজ নামে পরিচিত এক প্রকার বীজ গুঁড়া পানির সাথে গরম করে বা ফুটিয়ে কফি তৈরি করা হয়। কফি বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিক্রীত কৃষিপণ্যের মধ্যে একটি।

কফির পুষ্টিগুণ

কফির মূল উপাদান হল ক্যাফেইন। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এ ছাড়াও কফি থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সামান্য পরিমাণে ভিটামিন বি২ (রিবোফ্লাভিন) ও ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়।

রোজ কফি পানে উপকারিতা

নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কফি পানের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সেগুলো হল,

১. ওজন কমায়

নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কফি খাওয়া শরীরের ওজন কমাতে সাহায্য করে। বিশেষ করে পুরুষদের নিয়মিত কফি পান শরীরের চর্বি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন এক থেকে দুই কাপ কফি শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে যা ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ।

২. ক্লান্তি কমায়

কফিতে থাকা ক্যাফেইন একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপক, যা ক্লান্তি কমিয়ে শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। কারণ ক্যাফেইন অ্যাডেনোসিন নামক নিউরোট্রান্সমিটারের রিসেপ্টর ব্লক করে এবং মস্তিষ্কে অন্যান্য নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়ায় যা শক্তির মাত্রা নিয়ন্ত্রণ করে।

৩. টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়

নিয়মিত কফি খাওয়া দীর্ঘমেয়াদে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। এটি অগ্ন্যাশয়ের বিটা কোষগুলির কার্যকারিতা বৃদ্ধি করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন তৈরি করে থাকে। এ ছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ইনসুলিন সংবেদনশীলতা, প্রদাহ এবং বিপাককে প্রভাবিত করতে পারে যার সবই টাইপ ২ ডায়াবেটিসের বিকাশের সাথে জড়িত

৪. মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে

কিছু গবেষণা থেকে দেখা যায় যে কফি আলঝাইমার রোগ এবং পারকিনসন রোগসহ নির্দিষ্ট কিছু নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার থেকে রক্ষা করতে পারে। যারা নিয়মিত ক্যাফেইন গ্রহণ করেন তাদের পার্কিনসন রোগ হওয়ার ঝুঁকি অনেক কম।

৫. বিষণ্ণতা কমায়

কিছু গবেষণায় দেখা গেছে যে রোজ পর্যাপ্ত কফি পান হতাশার ঝুঁকি কমায় এমনকি আত্মহত্যার প্রবণতাও কমিয়ে আনতে পারে। সাতটি সমীক্ষার পর্যালোচনা অনুসারে, প্রতিদিন এক কাপ কফি পান বিষণ্ণতার ঝুঁকি 8% কমায়।

৬. হার্টের স্বাস্থ্য ভালো রাখে

রোজ পর্যাপ্ত কফি পান হার্টের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। একটি পর্যালোচনায় দেখা গেছে যে, প্রতিদিন তিন থেকে পাঁচ কাপ কফি পান হৃদরোগের ঝুঁকি ১৫ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ২১ শতাংশ কমায়।

তবে উচ্চ মাত্রার ক্যাফেইন রক্ত চাপ নিয়ন্ত্রণ করে। তাই যাদের অনিয়ন্ত্রিত রক্তচাপ আছে তাদের কফি পরিমীত পরিমাণে পান করা উচিত।

৭. আয়ু বৃদ্ধি করে

কিছু গবেষণায় দেখা যায় যে কফি দীর্ঘায়ুতে সাহায্য করে। কারণ রোজ পর্যাপ্ত কফি পান নানারকম রোগ দূর করে, হার্ট সুস্থ রাখে, এমনকি কিছু ক্যান্সার প্রতিরোধ করে। যার ফলে মৃত্যুঝুঁকি কমে আসে।

কফির পার্শ্ব-প্রতিক্রিয়া

যত উপকারিতা থাকুক, কোনো খাবারই একবারে অনেকখানি খাওয়া ভালো নয়। কফিও তার ব্যতিক্রম নয়। অতিরিক্ত কফি খাওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা।

১. ঘুম না আসা

কফিতে থাকা ক্যাফেইন উপাদান শরীরকে উত্তেজিত করতে কাজ করে। যে কারণে ক্যাফেইন খেলে মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ে। ফলে অতিরিক্ত কফি খেলে ঘুম আসতে চায় না। নিদ্রাহীনতার সমস্যা আরও বাড়ে।

২. হাড়ের ক্ষয় বেড়ে যায়

এটি বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে, যারা নিয়মিত কয়েক কাপ করে কফি খান, তাদের শরীরে হাড়ের ক্ষয় দেখা দিতে পারে। মূলত ক্যাফেইনের কারণেই এই সমস্যা হতে পারে। অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীরা কফি খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাবেন।

৩. মন-মেজাজের জন্য খারাপ

ক্যাফেইন শরীরের অ্যাড্রেনালিন নামক একধরনের হরমোনের মাত্রা বাড়ায়। যে কারণে শরীরের টানটান উত্তেজনা বা ঘাবড়িয়ে যাওয়ার অনুভূতির মাত্রা বাড়িয়ে দেয়। প্রচুর পরিমাণে কফি পান উদ্বেগ এবং বিরক্তির কারণ হতে পারে।

৪. ডায়রিয়া বাড়ায়

কফি বমি বমি ভাব দূর করতে সাহায্য করতে পারে, তবে আপনার যদি ডায়রিয়া হয় তবে এটি আপনার অবস্থা আরও খারাপ করতে পারে।

৫. বুকে জ্বালাপোড়া

কারও কারও ক্ষেত্রে অতিরিক্ত কফি পান অ্যাসিডিটি, বুকে জ্বালাপোড়া বা হজমে সমস্যা তৈরি করতে পারে।

৬. রক্তচাপ বাড়ায়

উচ্চ রক্তচাপের রোগীরা রোজ বেশি পরিমাণে কফি পান করলে রক্তচাপ আরও বেড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit