শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রোনালদোর বিপক্ষে মাঠে নামছেন মেসি?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, প্রীতি ম্যাচ খেলতে আল-নাসর ও ইন্টার মায়ামি মাঠে নামতে পারে। তাতে দীর্ঘদিন পরে মুখোমুখি দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে।

 
এই বছরের জানুয়ারিতে মেসি-রোনালদোকে মুখোমুখি লড়াই করতে দেখা গেছে। সেই ম্যাচে মেসি ছাড়াও রোনালদোর প্রতিপক্ষ হয়েছিলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। সেবার পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। আর সৌদি অলস্টারের হয়ে খেলেছিলেন পর্তুগিজ তারকা। ম্যাচটিতে ৫-৪ গোলে জয় পেয়েছিল পিএসজি। 
 
প্রসঙ্গত, ইউরোপীয় ক্লাব ছাড়ার পরে মেসি-রোনালদোর লড়াই আর দেখতে পারছেন না ফুটবল ভক্তরা। দুই মহাতারকা দুই মেরুতে অবস্থান নিয়েছেন। ফলে তাদের পুনরায় লড়াইয়ে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। এবার সেই আশার পালে কিছুটা হলেও বাতাস দিচ্ছে মার্কার এই খবর।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit