মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম

শচীনপুত্রের বিয়েতে তারকা ও খেলোয়াড়দের মিলনমেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারপুত্র অর্জুন টেন্ডুলকার।  মুম্বাইয়ের উদীয়মান উদ্যোগপতি সানিয়া চন্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। 

তার বিয়ের অনুষ্ঠানে কোচ ছাড়াও ভারতীয় দলের কয়েক জন সদস্যকে দেখা গিয়েছে অনুষ্ঠানে। তবে বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটারকে দেখা যায়নি। ছিলেন বলিউডের একাধিক সেলিব্রিটিও। 

ছেলের বিয়েতে শচীন আমন্ত্রণ করেছিলেন ভারতীয় ক্রিকেট মহলের অনেককে। এখনকার ক্রিকেটারদের পাশাপাশি বহু সাবেক ক্রিকেটারও ছিলেন আমন্ত্রিতের তালিকায়। মুম্বইয়ের যে হোটেলে ভারতীয় দল রয়েছে, সেই হোটেলেই বিয়ের আয়োজন করা হয়েছিল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শচীনের আমন্ত্রণ রাখতে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সূর্যকুমার যাদবদের কোচ গম্ভীর। তবে তাকে ছাড়া ভারতের বিশ্বকাপের দলের কাউকে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। তবে শ্রেয়স আয়ার, পৃথ্বী শয়ের মতো ভারতীয় ক্রিকেটারেরা অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ছিলেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, আশিস নেহরা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বেঙ্কটেশ প্রসাদ, জাহির খান, সুরেশ রায়না, আকাশ চোপড়ার মতো সাবেক তারকরা ক্রিকেটারেরা।

শিল্পপতি অনিল অম্বানিও সপরিবার উপস্থিত ছিলেন অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠানে। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, বিধু বিনোদ চোপড়া, শঙ্কর মহাদেবন, আমির খান, ফারহান আখতার, আরতি সিংহ, আশুতোষ গোয়ারিকরসহ বলিউডের বহু পরিচিত মুখকে দেখা গিয়েছে।

গত বছরের অগস্টে ঘরোয়া অনুষ্ঠানে সানিয়া-অর্জুনের বাগদান সম্পন্ন হয়। তার স্ত্রী মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit