বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

পিছিয়ে যেতে পারে নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে পারে আগামী ৪ এপ্রিল। একই সময়ে শুরু হওয়ার কথা ছিল নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

সম্প্রতি প্রিমিয়ার লিগে অংশ নিতে যাওয়া নয়টি ক্লাবকে নিয়ে বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ আয়োজন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দুপক্ষ।

ক্লাবগুলোকে জাতীয় দল ও আশপাশের ক্রিকেটার ছাড়া লিগ শুরু করতে বলা হয়। ক্লাবগুলো সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়ে নেয়।

তবে কাল পর্যন্ত ক্লাবগুলো বিসিবির সঙ্গে যোগাযোগ করেনি। একটি সূত্র জানিয়েছে, সুবিধামতো সময়ে বিসিবি প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায়।

এরই মধ্যে সামনে আট বিভাগের অনূর্ধ্ব-১৮ জাতীয় লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে মহিলা উইংয়ের। এছাড়া ১৪ মার্চ নারী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা।

তবে কারা এবার বিপিএলের ফ্র্যাঞ্জাইজি হচ্ছে সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৬,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit