সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।

ভার্জিনিয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্যোগে জন্মদিনের উৎসব পালন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো হলরুম।

উক্ত উৎসবমুখর পরিবেশে ভার্জিনিয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন কেক কাটা হয়।

উল্লেখ্য, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি। 

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুঁড়িয়েছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit