রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ব্রাহ্মণবাড়িয়া ঝুঁকি এড়াতে গ্যাস লাইনের পাইপের উপর রাস্তা না বানানোর দাবি এলাকাবাসীর

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে গ্যাস লাইনের পাইপের উপর দিয়ে রাস্তা না বানানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি লি. এর উচ্চ চাপ ক্ষমতাসম্পন্ন সরবরাহ লাইনের উপর দিয়ে ব্যক্তি স্বার্থের রাস্তা নির্মাণের পায়তারা চলছে বলে বুধবার ভাদুঘর গ্রামবাসীর পক্ষে করা এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইমতিয়াজ মোহাম্মদ বাবুল। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলার ১৭ ও ১৮ নং গ্যাস কুপের আওতায় শিমরাইলকান্দি থেকে ভাদুঘর পর্যন্ত গ্যাস ফিল্ডের নিজস্ব জায়গার মাটির ছয় ফুট নীচ দিয়ে উচ্চচাপ ক্ষমতাসম্পন্ন গ্যাস লাইন রয়েছে। দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য বিজিএফসিএল এর পক্ষ থেকে সাইন বোর্ড টানিয়ে ও মাইকিং করে প্রচার করে। অথচ স্থানীয় হারুণ মিয়া, রফিকুল ইসলাম, খোকন মিয়া, বশির মিয়া ও জালাল মিয়াসহ একটি মহল প্রভাব খাঁটিয়ে ওই পাইপ লাইনের উপর দিয়ে পায়ে হাঁটা এবং ভারিযান পরিবহনের জন্য রাস্তা নির্মাণের পায়তারা করছে।

ওই রাস্তা দিয়ে ভারীযান চলাচল করলে যেকোন সময় গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণ হয়ে জনবসতির মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. সেলিম মিয়া, মোকলেছ মিয়া, আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানির লিমিটেডের জেনারেল ম্যানেজার (এডমিন) মাহমুদুল নবী মিলন সাংবাদিকদেরকে জানান, পাইপের উপর দিয়ে রাস্তা নির্মাণের কোনো সুযোগ নেই। আমাদের নিরাপত্তাকর্মীরা প্রতিনিয়ত দেখাশুনা করছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit