বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. মুহিত ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ডোমার গোমনাতীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বোচাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন ড্রেসিংরুমে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন রিয়াল মাদ্রিদের দুই তারকা

৩০ বছর পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় থাকা সৌদি আরব মঙ্গলবার তিন দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।

জেরিকোর ভারপ্রাপ্ত গভর্নর ইউসরা সুইতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির নেতৃত্বে প্রতিনিধিদলটি জর্ডান থেকে স্থলবন্দর রামাল্লায় পৌঁছেছে।

ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকি তাকে অভ্যর্থনা জানাবেন বলে রামাল্লায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

১৯৯৩ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই প্রথম সৌদি প্রতিনিধিদল যারা পশ্চিম তীর সফর করেছে। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আল-সুদাইরিকে গত মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে অনাবাসিক রাষ্ট্রদূত এবং জেরুজালেমের কনসাল জেনারেল নিযুক্ত করা হয়। 

আল-সুদাইরির রামাল্লা সফর এমন সময় হচ্ছে যখন ওয়াশিংটন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের সম্ভাব্য স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনার নেতৃত্ব দিচ্ছে। সূত্র: আল আরাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit