শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ইডিকাণ্ডের পর যশ-নুসরাতের বিশেষ ‘ডেট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির অফিসে তলবও করা হয়েছিল নায়িকাকে। 

আনন্দবাজার পত্রিকার অনলাইন সূত্রে জানা যায়, অনেকের মনে প্রশ্ন ছিল যেদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে হাজিরা দেওয়ার জন্য যাবে নুসরাত তার সঙ্গে কি দেখা যাবে সঙ্গী যশ দাশগুপ্তকে? সেই উত্তর সঙ্গে সঙ্গে পেয়েছিল সবাই। যশকে দেখা যায়নি নায়িকার পাশে। নায়ক এখন মন দিয়ে মুম্বাইয়ে কাজ করছেন। তার নতুন সিনেমা ‘ইঁয়ারিয়া ২’-এর প্রচারের জন্য বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন নায়ক। ফলে নুসরাতের সেই গুরুত্বপূর্ণ দিনে পাশে দেখা যায়নি অভিনেতাকে। তারপর ছেলেকে নিয়েও একাই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ফলে প্রশ্নের শেষ ছিল না। টালিপাড়ায় প্রশ্ন উঠেছিল নুসরাত এবং যশের মধ্যে সম্পর্ক ঠিক আছে তো?

সবাই যেটা ভাবছেন সেটা যে ভুল, তা বোঝা গেল নুসরাতের নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে। নায়িকার স্টোরিতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকার, দূর থেকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়া। চারিদিক আলোয় আলোকিত। এমনই একটি ছবি পোস্ট করে নুসরাত লেখেন- “ডেট নাইট।’ সঙ্গে সেই ছবিতে আবার যশকে সম্বোধনও করেছেন অভিনেত্রী। মুম্বাইয়ে প্রচারে যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারের জন্য ঠিকি সময় বের করেন নায়ক। তেমনই একসঙ্গে সোমবার রাতে বিশেষ নৈশভোজে গিয়েছিলেন। তবে তেমন কোনো ছবি যদিও প্রকাশ্যে আসেনি।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit