সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৮ ডেঙ্গু রোগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪০ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৯ হাজার। মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ১৪৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭১ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ৩৮৪ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৯ জন। ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit