রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

খুঁড়িয়ে মাঠ ছাড়লেও এমবাপ্পের চোট গুরুতর নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগে মার্শেইয়ের বিপক্ষে পিএসজি বড় ব্যবধানেই জিতেছে। ৪-০ গোলের জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে লুইস এনরিকের দল। তবু পিএসজি সমর্থকরা চিন্তায় ছিলেন। কারণটা কিলিয়ান এমবাপ্পের ইনজুরি।

মার্শেইয়ের বিপক্ষে আধা ঘণ্টা খেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচ নিউক্যাসলের মাঠে। এমন সময়ে এমবাপ্পের চোট দুশ্চিন্তার কারণ তো হবেই। পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি এই ফরোয়ার্ড মাঠ ছাড়েন ৩৩ মিনিটে।

ম্যাচে শেষে এনরিকে বলেন, ‘গুরুতর কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ব্যথা আছে। (এমবাপ্পের) সুরক্ষার জন্যই মাঠ থেকে উঠিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় না এটা বড় কোনো ব্যাপার। দিন শেষে সবই ঠিকঠাক।’

এমবাপ্পে মাঠ ছাড়ার আগেই আশরাফ হাকিমির গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। এমবাপ্পে বদলি নামেন গনসালো রামোস। পর্তুগিজ এই ফরোয়ার্ড ম্যাচের ৪৭ ও ৮৯ মিনিটে গোল করেন। তার আগে ৩৭ মিনিটে গোল করেন কোলো মুয়ানি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit