শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

‘আমি ফুরিয়ে যাইনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে দারুণ ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ ৫ ম্যাচে তার ৯ গোলই বলে দিচ্ছে বয়স ৩৮ হলেও এখনো আগের মতোই ধারালো তিনি। পর্তুগিজ সুপারস্টার নিজেও তাতে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। সমালোচকদের দিকে ইঙ্গিত করে তাই বলে দিতে পারছেন, ‘আমি ফুরিয়ে যাইনি’।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল আহলির মুখোমুখি হয়েছিল রোনালদোদের আল নাসর। রোমাঞ্চকর ম্যাচটা ৪-৩ ব্যবধানে জেতে তারা। রোনালদো করেন জোড়া গোল।

অথচ লিগের শুরুতে সমালোচনা সইতে হয়েছে রোনালদোকে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে পুরো ফিট না থাকলেও খেলেছেন, কোনো গোল পাননি।

ওই দুই ম্যাচেই হারে আল নাসর। তাতেই রোনালদোকে কিনে দলটি ভুল করেছে বলে আলোচনা শুরু হয়ে যায়।

সমালোচকদের সেই সব কথা মনে করে রোনালদো বললেন, ‘তারা বলেছিল রোনালদো ফুরিয়ে গেছে। কিন্তু এটি সত্যি নয়। যতদিন না আমার পা বলছে, “ক্রিশ্চিয়ানো, আমার কাজ শেষ”, ততদিন খেলে যাবো।’

রোনালদো আরও বলেন, ‘এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার। আমি এখনও ফুটবল ভালোবাসি এবং গোল করতে পছন্দ করি। আমি এখনও জিততে ভালোবাসি। তারা বসেছিল আমি ফুরিয়ে গেছি, কিন্তু আমি প্রমাণ করে চলেছি, এটা সত্যি নয়।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit