শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

ইউনুছ কোথায় পেলেন ৬৩ পিচ ত্রানের টিন, কেন নেয়া হয়নি তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ আলীর বাড়ি থেকে ত্রাণের ৬৩ পিচ টিন উদ্ধার করছে আদিতমারী থানা পুুলিশ। ত্রানের এই ৬৩ পিচ টিন উদ্ধারের তিন মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে এখনো নেয়া হয়নি তার বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে এ প্রতিনিধি উদ্ধারকৃত ত্রানের টিনের বিষয়ে জেলা প্রশাসক ও আদিতমারী থানাসহ বিভিন্ন দপ্তরে গেলে তারা এ ব্যাপারে কোন সদুত্তোর দিতে পারেন নাই। এমন কি পলাশী এলাকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ আলীর বাড়ি থেকে টিন গুলো উদ্ধার করা হলেও পুলিশ প্রশাসন থেকে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনী ব্যাবস্থা নেননি।

আদিতমারী থানা পুলিশ জানায়, গত (২৫ মে) বৃহস্পতিবার আদিতমারী উপজেলার পলাশি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ মিয়ার বাড়ি ও তার পাশের বাড়ি থেকে ৬৩ পিচ (৭ বান্ডিল) টিন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে জানা গেছে তিনি উপকার ভোগিদের নিকট থেকে এসব টিন কিনে নিয়েছেন।

স্থানীয় তোফাজ্জল হোসেন নামে এক ব্যাক্তি জানায়, ইউনুছ আলী তাদেরকে ত্রানের টিন পাইয়ে দিবে বলে আমার ও আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেই। দির্ঘদিন পেরিয়ে গেলেও তাদের নামে কোন টিন পাই নাই। এর কিছুদিন পরে জানতে পারি তাদের নামে টিন উত্তোলন তিনি বাড়ি বানিয়েছেন। পরে বিষয়টি সাংবাদিকসহ বিভিন্ন লোকজন জানাজানি হলে ইউনুছের বাবা আঃ ছাত্তার ছেলেকে বাচানোর জন্য তার বাড়ি থেকে ত্রানের টিন খুলে নিয়ে তাকে দিতে আসে। তখন তিনি ব্যবহৃত টিন নিতে অস্বীকার করলে ইউনুছের বাবা তাকে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে তিনি একটি অভিযোগও দিয়েছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ওই সময় ত্রানের টিন গুলোর প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় তখন কোন আইনী পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, জব্দকৃত টিনের বিষয়ে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ত্রানের এতোগুলো টিন উদ্ধারের এতোদিনেও কেন কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি বিষয়টি তার জানা ছিল না। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় নির্দেশ প্রদান করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit