শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন ওমর সানী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : সমকালীন প্রায় সব বিষয় নিয়েই কথা বলেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। এবার তার পোস্টে উঠে এসেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিকমাধ্যমে কথা হচ্ছে। এই কাতারে দাঁড়ালেন ওমর সানী। নিজের ফেসবুক পোস্টে ‘কুলি’খ্যাত এই নায়ক লেখেন, সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র।

অভিনয়ের বাইরে রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত রয়েছেন ওমর সানী। সর্বশেষ তাকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit